জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: স্পীকার
জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এজন্যই তিনি অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন এবং এ সকল কাজ এখন দৃশ্যমান।
০৯:২৫ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার